বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে সিটিসেল বিডি ডট কমের ক্যাবল অপারেটর আলামিন

By মেহেরপুর নিউজ

August 16, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ আগস্ট:

রূপালী ব্যাংক মেহেরপুর জেলা শাখায় ইন্টারনেট সংযোগ লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যূতের তারে হাত পড়ায় বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে সিটিসেল বিডি ডট কমের ক্যাবল অপারেটর আলামিন। তার বাড়ি রংপুর জেলায়। মূমূর্ষ অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতারে নেয়ার পর সে মারা যায। পুলিশ সোমবার বিকেলে লাশ মেহেরপুর মর্গে ময়নাতন্ত শেষে নিজ জেলা রংপুরে পাঠিয়ে দিয়েচে বলে পুলিশ জানিয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,হাসপাতালে নেযার আগেই আলামির মারা গেছে।

আজ ১৬ আগস্ট সোমবার বেলা ২ টার দিকে সিটিসেল বিডি ডট কমের ক্যাবল অপারেটর আলামিন শহরের মোহম্মদ আলী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রূপালী ব্যাংক মেহেরপুর জেলা শাখায় ইন্টারনেট সংযোগ লাগানোর হাত ছিটকে পাশ দিয়ে চলে যাওয়া ১১ হাজার ভোল্টেজ মেইন পোলের তারে গিয়ে পড়ে। বিদ্যূতের তারে স্পৃষ্ট হয়ে সে দোতলা থেকে ছিটকে নিচে পড়ে যায। মার্কেটের লোকজন দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।