বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

By মেহেরপুর নিউজ

September 03, 2022

মেহেরপুর নিউজ:

এসো নবীন দলে দলে, ভয় নেই রক্ত দানে” স্বপ্নবাজ তরুণদের নিরলস প্রচেষ্টায় আমাদের জন্মভূমি মেহেরপুর।এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন স্বেচ্ছাসেবক মূলক কাজ করে যাচ্ছে আমাদের জন্মভূমি মেহেরপুর ও বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটি নামের সামাজিক স্বেচ্ছাসেবী মূলক সংগঠন। তারই ধারাবাহিকতায় মেহেরপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে করেছে সংগঠনটি।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করা হয়। সংগঠনের সভাপতি ইব্রাহিম হোসেন বলেন রক্তের অভাবে যাতে কোন মানুষকে মৃত্যুবরণ না করতে হয় সেই লক্ষ্যে আমরা বিনামূল্যে রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক মূলক কাজ করে থাকি।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটি চুয়াডাঙ্গা শাখার সভাপতি রনিতা ইসলাম,যশোর শাখার সভাপতি সুষমিতা খাতুন,মেহেরপুর জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক মার্জিয়া খাতুন ,সদস্য জাহিদ,রাজিবুল,নাইম,শাকিলা,সুমাইয়া প্রমুখ।