বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিপি দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালী অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 22, 2023

মেহেরপুর নিউজ:

বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠিতা ( ব্যাডেন পাওয়েল) বিপি দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা রোভারের উদ্যোগে এ র‍্যালী বের করা হয়।

মেহেরপুর জেলার রোভারের কমিশনার ও মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের নেতৃত্বে র‍্যালীটি সরকারি মহিলা কলেজ থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা রোভারের সাধারণ সম্পাদক ফররুখ আহমেদ ,সহ-সভাপতি নুরুল আহমেদ প্রমূখ। র‍্যালীতে অন্যদের মধ্যে মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ইয়ামিন আলী, ডি আর এস এল আনোয়ার হোসেন, প্রভাষক একরামুল ইসলাম লোটাসসহ বিভিন্ন কলেজের রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।