বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিপি দিবস পালিত

By মেহেরপুর নিউজ

February 22, 2022

মেহেরপুর নিউজ:

স্কাউটে প্রবক্তা লর্ড ব্যাটেন পাওয়েলের ১৬৫ তম জন্ম দিবস উপলক্ষে মেহেরপুরে বিপি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলায় স্কাউটে উদ্যোগে বিপি দিবস পালন করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে মেহেরপুর জেলা স্কাউট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত বিপি দিবসে বক্তব্য রাখেন কবি নজরুল শিক্ষা মন্জিলে এর প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, মেহেরপুর জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক শরিফুজামান, স্কাউট লিডার মিনারুল ইসলাম, প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমূখ। পরে বিপি দিবস উপলক্ষে একটি র‍্যালী বের করা হয়।