বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

By মেহেরপুর নিউজ

July 01, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ফুটবল একাদশের উদ্যোগে বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। শুক্রবার বিকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

প্রীতি ফুটবল খেলায় বিবাহিত একাদশ জয় লাভ করে।বিবাহিত একাদশ ৪-০ গোলে অবিবাহিত একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে বাবুল ২ টি আকিব এবং সাঈদ একটি করে গোল করেন।