রাজনীতি

মেহেরপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জেল হত্যা দিবস পালন করেছে শহর আওয়ামীলীগ

By মেহেরপুর নিউজ

November 03, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বর: জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,পতাকা উত্তোলন,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুরে জেল হত্যা দিবস পালিত হয়েছে। আজ রোববার সকার সাড়ে ৯টায় মেহেরপুর শহর আওয়ামীলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচীর সূচনা করা হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,সাধারন সম্পাদক আক্কাস আলী,জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম জাতীয় সঙ্গীতের সুরে পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে সেখানে এক সভার আয়োজন করা হয়। শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হালিম, শহর সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু, উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল ,শহর যুবলীগের সভাপতি শেখ কামাল প্রমুখ।

পরে সেখোনে জাতীয় ৪ নেতার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম, যুগ্ন সম্পাদক নিশান সাবের, সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, সদর উপজেলা কৃষক লীগের সম্পাদক মিজানুর রহমান মিলন, আশানুর রহমান গোপাল, আসলাম খান পিন্টু, আলামিন হোসেন, সিরাজুল ইসলাম, মোখলেসুর রহমান ,ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা কালো ব্যাজ ধারন করেন।