বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিভিন্ন ক্লাবের মধ্যে জার্সি বিতরণ

By মেহেরপুর নিউজ

January 01, 2023

মেহেরপুর নিউজ:

জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার ৪২ টি ক্লাবের মধ্যে জার্সি বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জার্সি বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে মেহেরপুরের ৪২ টি ক্লাব প্রতিনিধির মাঝে জার্সি তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সহকারী কমিশনার সাজিদুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ প্রমুখ উপস্থিত ছিলেন।