বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিভিন্ন মামলায় ৯ জন আসামীকে আটক করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

February 17, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডটকম,১৭ ফেব্রুয়ারী: মেহেরপুরর জেলার সদর,গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিযে ৯ জন আসামীকে আটক করেছে পুলিশ। আটকৃতদের মধ্যে জি আর মামলায় ৭ জন,সিআর মামলায় ১ জন এবং সাজাপ্রাপ্ত ১জন  আসামী রয়েছে। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সদর ,গাংনী ও মুজিবনগর থানা পুলিশের সদস্যরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সকল আসামীকে আটক করে। আটক আসামীদের আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানা গেছে।