বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিভিন্ন মামলায় ৮জন আটক।। ফেন্সিডিল উদ্ধার

By মেহেরপুর নিউজ

February 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলার তিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিযে বিভিন্ন মামলার ৮ আসামীকে আটক করেছে পুলিশ। আটকৃতদের মধ্যে জিআর মামলায় ২জন,সিআর মামলায় ১জন, মামলায় ৪ জন রয়েছে । অপরদিকে, ৩ বোতল ফেন্সিডিল সহ সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মনিরুলকে আটক করেছে ডিবি পুলিশ। আটক আসামীদের আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করার কথা রয়েছে। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে,জেলার সদর,গাংনী ও মুজিবনগর থানা পুলিশ ও ডিবি পুলিশের   সদস্যরা গত ২৪ ঘন্টায় জেলার পৃথক অভিযান চালিযে এ সকল আসামীকে আটক করে এবং ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।