মেহেরপুর নিউজ, ১৩ মে: মেহেরপুরের পৃথক ৩টি মামলায় সাজাপ্রাপ্ত পালাতক আসামী গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানেভহয়েছে।
রবিবার তাদের জেল হাজতে পাঠানো হয়। তারা হলো মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে জোয়া হত্যা মামলায় যাবজীবন সাজা প্রাপ্ত পালাতক আসামী সদর উপজেলার রামনগর কলোনী পাড়া গ্রামের কালাচাঁদ আলীর ছেলে মোহন মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের ইবাদত আলীর ছেলে প্রতারনা মামলায় ১ বছর সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা এবং অন্যদায়ে আরো ১ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী দেলোয়ার ও মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের জহির এর ছেলে। জালভোট দেওয়ায় ১ বছর ৩ মাস সাজাপ্রাপ্ত পলাতক আসামী রিকুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।