মেহেরপুর নিউজ, ২০ জুলাই: মেহেরপুর জেলা পুলিশের অভিযানে ১৩জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত এই অভিযান চলে। জেলা পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানাগেছে মেহেরপুর সদর থানা, গাংনী ও মুজিবনগর থানার পুলিশ গতকল শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিআর মামলার ৩জন. সিআর মামলার ৫জন, নিয়মিত মামলার ৪জন, অন্যান্য মামলার ৩জনকে আটক করে। আটক আসামীদের আদালতে তোলা হবে বলে পুলিশ জানায়।