মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ মার্চ: মেহেরপুর জেলার তিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিয়মিত মামলার ১০ আসামীকে আটক করেছে পুলিশ। আটকৃতদের মধ্যে জি আর মামলায় ৩ জন,সি আর মামলায় ১ জন এবং নিয়মিত মামলায় ৬ জন রয়েছে।নিয়মিত মামলায় ৬ জনের মধ্যে ৪ জামায়াত কর্মী রয়েছে বলে জানা গেছে। আটক আসামীদের আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করার কথা রয়েছে। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে,জেলার সদর,গাংনী ও মুজিবনগর থানা পুলিশের সদস্যরা গত ২৪ ঘন্টায় জেলার পৃথক অভিযান চালিযে এ সকল আসামীকে আটক করে। নিয়মিত মামলার ৬ আসামীর মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশ সম্প্রতি শহরে হামলা মামলায় ৪ জামায়াত কর্মীকে আটক করেছে।