বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিভিন্ন মামলায় ৫ আসামী আটক

By মেহেরপুর নিউজ

February 22, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলার তিন উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৫ আসামীকে আটক করেছে পুলিশ। আটকৃতদের মধ্যে জিআর মামলায় ৩ জন এবং সিআর মামলায় ২জন আসামী রয়েছে। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সদর ,গাংনী ও মুজিবনগর থানা পুলিশের সদস্যরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সকল আসামীকে আটক করে। আটক আসামীদের আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করার কথা রয়েছে।