বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিভিন্ন মামলার ৯ জন আসামীকে আটক করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

February 23, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলার তিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৯ জন আসামীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে,জি আর মামলায় ২ জন ,সি আর মামলায় ১ জন এবং নিয়মিত মামলায় ৬ জন আসামী রয়েছে।

আজ শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ কন্ট্রোল রুম জানায়,আজ শনিবার মেহেরপুর সদর,মুজিবনগর এবং গাংনী থানা পুলিশ রাতভর জেলার বিভিন্ন গ্রামে ও শহরে পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব আসামীদের আটক করে।