বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিভিন্ন মামলায় ১৭ জন আসামীকে আটক করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

February 25, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলার তিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিযে বিভিন্ন মামলার ১৭ আসামীকে আটক করেছে পুলিশ। আটকৃতদের মধ্যে জিআর মামলায় ১১জন,সিআর মামলায় ২জন, মামলায় ৪ জন রয়েছে । আটক আসামীদের আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করার কথা রয়েছে। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে,জেলার সদর,গাংনী ও মুজিবনগর থানা পুলিশের  সদস্যরা গত ২৪ ঘন্টায় জেলার পৃথক অভিযান চালিযে এ সকল আসামীকে আটক করে ।