বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিভিন্ন রোগীদের অনুদানের চেক বিতরণ

By মেহেরপুর নিউজ

October 01, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক এবং হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তারে অনুদানের চেক ও হুইলচেয়ার বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ৭০ জল ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে ৩৫ লক্ষ টাকা চেক। এবং ৭০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, জেলা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, মেহেরপুর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা তুলসী কুমার পাল প্রমূখ।