বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিভিন্ন সিমান্তে বিজিবির মদ ও ফেন্সিডিল উদ্ধার

By মেহেরপুর নিউজ

November 17, 2020

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে। মঙ্গলবার ভোরের দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া বিজিবি সদস্যরা ফেন্সিডিল উদ্ধার করেছে। এদিন ইসলামপুর মাঠ থেকে বিজিবি সদস্যরা ৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

তেঁতুলবাড়িয়া বিজেপি সুবেদার মহিউদ্দীনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে ইসলামপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল গুলো উদ্ধার করে। একই ফাঁড়ির নায়েব সুবেদার মুজিবুর রহমানের নেতৃত্বে অপর একটি দল ৮৯ বোতল ফেন্সিডিলসহ রজব আলী নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে।

আটক রজব আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।এদিকে একই দিনে গাংনী উপজেলার ধলা সীমান্ত ফাঁড়ির সদস্যরা ধলার মাঠ থেকে ১০ বোতল মদ ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে ফেন্সিডিল ব্যবসায়ীরা ফেন্সিডিল ও মদ গুলো ফেলে রেখে পালিয়ে যায়।