রাজনীতি

মেহেরপুরে বিভিন্ন স্থানে অবরোধ ।। কায়েম কাটা মোড়ে পুলিশ- অবরোধকারী মুখোমুখি।। ককটেল বিষ্ফোরন

By মেহেরপুর নিউজ

December 18, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ ডিসেম্বর: প্রহসনের নির্বাচন বন্ধ ও শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪র্থ দফার ৭২ ঘন্টা অবরোধের ২য় দিনের শুরুতে মেহেরপুরের বিভিন্ন স্থানে অবরোধ করেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। সড়কে কাঠ ফেলে,আগুন জ্বালিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা। এসময় তারা কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটায়। এছাড়া কায়েম কাটা মোড়ে পুলিশ- অবরোধকারীরা মুখোমুখি অবস্থানের খবর পাওয়া যায়।

আজ বুধবার ভোর থেকে মেহেরপুর -চুয়াডাঙ্গা সড়কের রাজনগর , মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড়  এবং গৌরিনগর এলাকায় সড়ক অবরোধ করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটর নেতাকর্মীরা। তবে কায়েম কাট মোড়ে আইন শৃঙ্খলা বাহিনী আগে থেকেই সড়ক দখল করে রাখে।

কায়েম কাঁটা মোড়: মেহেরপুর -কাথুলী সড়কের কায়েম কাঁটা মোড় এলাকায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী তারিক মো: সাইফুল ইসলামের নেতৃত্বে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সড়ক অবরোধ করার চেষ্টা করে। এর আগে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা রাজপথ দখলে নেয়। পরে অবরোধকারীরা আইন শৃ্খলাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরন ঘটায় । শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বন্দর মোড়: মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড় এলাকায় জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসেনের নেতৃত্বে  ১৮ দলীয জোটের নেতাকর্মীরা অবরোধ করে। এ সময় অন্যান্যদের মধ্যে জামায়াতের সদর উপজেলা আমির রুহুল আমিন,জেলা শিবিরের সভাপতি সাইফুল ইসলাম,বিএনপি নেতা শাহাবুদ্দিন,মেহেদী হাসান,মজনু,জামায়াত নেতা আব্দুল জব্বারসহ ১৮ দলীয় জোটের শতশত নেতাকর্মী সড়ক অবরোধে অংশ নেয়।

রাজনগর: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকায় জেলা জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে সড়কে গাছের ডালপালা ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে। এ সময় জামায়াত নেতা আব্দুল জব্বার,সদর উপজেলা পূর্ব সভাপতি আব্দুর রহিম,জামায়াত নেতা মহাসিন আলী,আলিহিম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য,বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা প্রতিটি আন্দোলনই ১ম থেকে পালন করে আসছে এখানকার নেতাকর্মীরা গৌরিনগর:

মেহেরপুর-মুজিবনগর সড়কের গৌরিনগর এলাকায় মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আলহাজ্ব সিদ্দিকুর রহমান, মুজিবনগর উপজেলার জামায়াতের আমির মশিউর রহমান,সেক্রেটারী খান জাহান আলীর নেতৃত্বে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সড়কে গাছের গুড়ি ও আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে । এ সময় তারা বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন। এদিকে,অবরোধের কারনে মেহেরপুর থেকে ছেড়ে যায়নি দুরপাল্লা বা অভ্যান্তরিন রুটের কোনো যানবাহন।বন্ধ রয়েছে পন্যবাহী ট্রাক গুলোও। এছাড়া যে কোনো ধরনের নাশকতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত  পুলিশ মোতায়েন করা হয়েছে।