বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিভিন্ন স্থান উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস

By মেহেরপুর নিউজ

January 27, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার বিকেলের দিকে মেহেরপুর কোর্ট চত্বরে এসমস্ত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

জানা গেছে মেহেরপুরের পুলিশ, বিজিবি সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন সময়ে উদ্ধার করা ৬০৯ বোতল ফেনসিডিল, ২ কেজি ৮৭৫ গ্রাম গাঁজা, ২৬ পিস ইয়াবা, ১৮০ গ্রাম হেরোইন এবং ৬ বোতল মদ আদালত কর্তৃক নিষ্পত্তি হওয়ার পর সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ তরিকুল ইসলাম উপস্থিত থেকে এসমস্ত মাদকদ্রব্য ধ্বংস করেন।