বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিভিন্ন হাট-বাজার অভিযান

By মেহেরপুর নিউজ

October 29, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মৎস্য অফিসের উদ্যোগে মেহেরপুরে বিভিন্ন হাট-বাজার অভিযান শুরু করা হয়েছে। হাট বাজারে কোথায় ইলিশ মাছ বিক্রি হচ্ছে কিনা এ অভিযানের সেটি দেখা হচ্ছে।

সরকার বর্তমানে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই জেলা মৎস্য অফিস এবং উপজেলা মৎস্য অফিসারগন তাদের নিজ নিজ এলাকার হাট-বাজারগুলোতে প্রতিনিয়ত তল্লাশি চালাচ্ছে যাতে করে বাজারে ইলিশ মাছ না পাওয়া যায়।

মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেনের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়