বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্বকবি ও জাতীয় কবি‘র জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

May 03, 2023

মেহেরপুর নিউজ:

৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম এবং ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, প্রধান শিক্ষক স্বাশ্বত নিপ্পন চক্রবর্তী প্রমুখ।সভায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উভয় দিবসের প্রতিপাদ্যকে উপজীব্য করে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।