বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্বনবী হযরত মুহম্মদ (স.) কে ব্যাঙ্গ করে চলচ্চিত্র নির্মানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

By মেহেরপুর নিউজ

September 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ সেপ্টেম্বর: ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বিশ্বনবী হযরত মুহম্মদ (স.) কে ব্যাঙ্গ করে চলচ্চিত্র নির্মানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মুফতি আবুল কালাম কাসেমীর নেতৃত্বে শহরের হোটেল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়ে এসে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার কুশপুত্তোলিকা দাহ করা হয়।