মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ এপ্রিল: মেহেরপুর জেলা প্রশাসন ও সমাজেসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৩ । আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসেন আলী খন্দকারের নেতৃত্বে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শিল্পকলা একাডেমীতে শেষ হয়। র্যালী শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসেন আলী খন্দকার। বক্তব্য রাখেন জেলা আওয়াশীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আশকার আলীসহ অতিথিবৃন্দরা।