বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব এইডস দিবস পালন

By মেহেরপুর নিউজ

December 01, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ ডিসেম্বর: মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ রোববার সকালে মেহেরপুর সিভিল সার্জস ডা. আবদুস শহীিদের নেতৃত্বে একটি র‌্যালী মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে শুরু করে হাসপাতাল মোড় প্রদক্ষিন শেষে সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়।

পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. আবদুস শহীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ডা. আব্দুস সালাম,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান,সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা কাজী রওশন নাহার্,ইপিআই সুপার আব্দুস সালাম,সেভ দি চিলড্রেন প্রতিনিধি সাইদ হোসেন প্রমুখ।