বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব ডিম দিবস পালন

By মেহেরপুর নিউজ

October 12, 2018

মেহেরপুর নিউজ, ১২ অক্টোবর: আলোচনা সভা ও র‌্যালীর মধ্যদিয়ে মেহেরপুরে বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রানী সম্পদ বিভাগের উদ্যোগ্যে এ কর্মসূচী পালন করা হয়। জেলা প্রানী সম্পদ বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জেলা প্রানী সম্পদ অফিসের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা সাইফুদ্দীন ইয়াহিয়া, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, খুরশিদ আলী, আনিছুরজ্জামান, সফি উদ্দীন প্রমুখ। এর আগে জেলা প্রানী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। জেলা প্রানী সম্পদ অফিস থেকে শুরু হয়ে হোটেল বাজার মোড় ঘুড়ে একই স্থানে র‌্যালীটি শেষ হয়।