বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

By মেহেরপুর নিউজ

May 31, 2021

মেহেরপুর নিউজ:

“আসুন আমরা প্রতিজ্ঞা করি। জীবন বাঁচাতে তামাক ছাড়ি”।এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে পালিত হল বিশ্ব তামাকমুক্ত দিবস।

সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলক কুমার দাস, স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম, মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার শরিফ হাবিব, সহ কমিটির অন্যান্য সদস্যগণ সেখানে উপস্থিত ছিলেন। পরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উক্তি “আমরা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণভাবে নির্মূল করতে চাই” সম্বলিত বিলবোর্ড টাঙ্গানো হয়।