মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মে: বিশ্ব পরিবেশ দিবস ২০১৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক মাহমুদ হোসেন-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, মেহেরপুর সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।