বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

By মেহেরপুর নিউজ

September 27, 2020

মেহেরপুর নিউজ:

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বিকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুমের মাধ্যমে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ড.মোঃ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ। এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার মিথিলা দাস, নাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।