বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 05, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান।আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বৈজ্ঞানিক কর্মকর্তা কুষ্টিয়ার এস আরডি আই আব্দুল আহাদ মন্ডল।