মেহেরপুর নিউজ, ২৪ মার্চ: জেলা স্বাস্থ্য বিভাগ, নাটাব ও ব্র্যাকের উদ্যোগে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্য রাখেন ডা. এহসানুল কবীর, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোসাররফ হোসেন, সঞ্জিত কুমার, নাটাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। এরআগে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়।