বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব যক্ষা দিবস পালন

By মেহেরপুর নিউজ

March 24, 2021

মেহেরপুর নিউজ:

আলোচনা সভা ও মানববন্ধন এর মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে, মেহেরপুর জেলা নাটাব,ও ব্র্যাকের সহযোগিতায়, সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে “মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার” এই শ্লোগানকে সামনে রেখে বক্তব্য রাখেন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. মোঃ রফিকুল ইসলাম, মেহেরপুর বিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিকী, নাটাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইপিআই সুপার আব্দুস সালাম, ব্র্যাকের ব্যবস্থাপক আবু হানিফ প্রমূখ। সভায় মূল প্রতিবাদের উপরে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফয়সাল হারুন।

এদিকে এর আগে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে মেহেরপুর সিভিল সার্জন অফিসের সামনে মানববন্ধন করা হয়। সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. মোঃ রফিকুল ইসলাম,আর এম ও ডা. মোঃ মোখলেছুর রহমান, মেহেরপুর বিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিকী,মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. অলক কুমার দাস নাটাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইপিআই সুপার আব্দুস সালাম, ব্র্যাকের ব্যবস্থাপক আবু হানিফ, ফজলুর রহমান প্রমূখ।