বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব রেডক্রিসেন্ট ও রেডক্রস দিবস পালিত

By মেহেরপুর নিউজ

May 08, 2016

মেহেরপুর নিউজ, ০৮ মে: বিশ্ব রেডক্রিসেন্ট ও রেডক্রস দিবস উপলক্ষে মেহেরপুরে এক শোভাযাত্রা বের করা হয়।

রবিবার সকালে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার এ্যাড. খন্দকার একরামুল হক হীরার নেতৃত্বে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।  র‌্যালীতে অন্যদের মধ্যে সহ- সভাপতি গোলাম রসুল, কে এম আতাউল হাকিম লাল মিয়া, আশকার আলী, অ্যাড. শফিকুল ইসলাম, ইউনিট লেভেল অফিসার জিয়াউল আহসান প্রমুখ শোভাযাত্রায় অংশ নেন।