মেহেরপুর নিউজ, ০৮ মে : পতাকা উত্তোলন, আলোচনা সভা ও র্যালীর মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব রেড ক্রস ও বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রঙ্গনে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।
পরে জেলা পরিষদ চত্ত্বর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান গোলাম রসুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া, সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার একরামুল হক হীরা, সদস্য আসকার আলী, এ্যাড. সফিকুল আলম প্রমুখ।
এর আগে বিশ্ব রেড ক্রস ও বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান গোলাম রসুলের নেতৃত্বে র্যালী শিল্পকলা একাডেমী চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক হয়ে জেলা পরিষদে গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে সহ-সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া, সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার একরামুল হক হীরা, সদস্য আসকার আলী, এ্যাড. সফিকুল আলম, আব্দুর রব, কর্মকর্তা আতিয়ার রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।