মেহেরপুর নিউজ:
‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’ এ প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস – ২০২৩ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত মধ্য দিয়ে মেহেরপুরে এদিবসটি পালন করা হয় ।
মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, ফুয়াদ খান, মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক ড. আতিয়ার রহমান, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সিনিয়র ইন্সপেক্টর ফরিদউদ্দিন, সহকারী শিক্ষক মৌসুমী ঢালী প্রমুখ।
এর আগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে একটি র্যালী বের করা হয়। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদারের নেতৃত্বে মেহেরপুর পাবলিক লাইব্রেরী মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল বাজারে এসে র্যালীটি শেষ হয়।র্যালীতে অন্যদের মধ্যে মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, ফুয়াদ খান, মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক ডক্টর আতিয়ার রহমান, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সিনিয়র ইন্সপেক্টর ফরিদউদ্দিন, সহকারী শিক্ষক মৌসুমী ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন।