বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব শিশু ও শিশু অধিকার দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 07, 2019

মেহেরপুর নিউজ: বিশ্ব শিশু ও শিশু অধিকার উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এসএম সফিউল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যলয় প্রঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান প্রমুখ। এর আগে বিশ্ব শিশু ও শিশু অধিকার দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এসএম সফিউল আলমের নেতৃত্বে র‌্যালীটি বের করা হয়।