বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

By মেহেরপুর নিউজ

October 16, 2017

মেহেরপুর নিউজ, ১৬ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার সকালে দুপুরে বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহা জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ইউপি সচিব সানোয়ার হোসেন, সেভ দ্যা চিলড্রেনের কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, আফরোজা আক্তার বানু প্রমুখ।