বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন

By মেহেরপুর নিউজ

October 05, 2021

মেহেরপুর নিউজ :

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলা এনসিটিএফ এর উদ্যোগে চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হলে শিশুদের চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয়। মেহেরপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

মেহেরপুর জেলা এনসিটিএফ এর সাবেক সভাপতি ও মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার এসএম মেহেরাব হোসেন, জেলা এনসিটিএফ ভলেন্টিয়ার এস এম আব্দুল মান্নাফ, মেহেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি ফাহিম রুমি সেখানে উপস্থিত ছিলেন।