বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

By মেহেরপুর নিউজ

October 11, 2022

মেহেরপুর নিউজ:

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ বাংলাদেশ শিশু একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ।পরে সেখানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।