বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব শিশু দিবসে অনলাইনভিত্তিক প্রতিযোগিতা

By মেহেরপুর নিউজ

October 11, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস,-২০২০ উপলক্ষে অনলাইনভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস উপস্থিত থেকে অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে চারুশিল্পী গোলাম মোস্তফা সেখানে উপস্থিত ছিলেন।