বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব সাদা ছড়ি দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 15, 2017

মেহেরপুর নিউজ, ১৫ অক্টোবর: মেহেরপুরে বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে র‌্যালী , আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ করা হয়। রবিবার সকালে মেহেপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক দেলায়োর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহেমদ। বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল আলম, উপ তত্ত্বাবধায়ক মাহজাবিন ক্যামি, পলাশি পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, প্রমুখ। পরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়। এর আগে মেহেরপুর শিল্পকলা একাডেমী মোড় থেকে উপপরিচালক দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি র‌্যালী শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।