মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ এপ্রিল: “প্রবীণদের যত্ন নিন, স্বাস্থ্য সেবাই এগিয়ে আসুন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর জেলায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এই উপলক্ষে আজ শনিবার সকাল ৯টায় স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।