মেহেরপুর নিউজ, ১৫ অক্টোবর: মেহেরপুরে বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে র্যালী ও হাত ধোঁয়ার আয়োজন করা হয়। রবিবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর পৌরসভার সহযোগীতায় এ কর্মসূচীর আয়োজন করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে একটি র্যালীর উদ্বোধন করেন। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে বিভিন্ন সরকারী বেসরকারী কার্যালয়ের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে সেখানে হাত ধোঁয়ার আয়োজন করা হয়। এসময় সেখানে বক্তব্য দেন জেলা প্রশাসক পরিমল সিংহ, স্থানীয় সরকারের উপপরিচালক খাইরুল হাসান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমুখ।