বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 15, 2020

মেহেরপুর নিউজ:

হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও মেহেরপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ সময় সেখানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান,জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃফয়সাল আহমেদ প্রমুখ।