মেহেরপুর নিউজ, ০১জুন: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে পারিবারিক কলহে সুরাইয়া খাতুন নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি নিজ বাড়িতে বিষপান করেন। নিহত সুরাইয়া খাতুন একই গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানান, পারিবারিক কলহে সুরাইয়া খাতুন নিজ বাড়ি বিষপন করেন।
পরে স্থানীরা উদ্ধার করে মেহেরপুর জেনালের হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষপানে শিশু আহত মেহেরপুর সদর উপজেলার উজলপুরে বিষপান করে আহত হয়েছেন মাত্র ডেড় বছরের শিশু সায়মা খাতুন। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। শিশু সায়মা নদর উপজেলার গোভীপুর গ্রামের মহিদুল আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, শিশু সায়মা খেলা করার সময় ঘরে থাকা ফসলে ব্যবহার করা বিষ খেয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।