বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিষপান করে এক গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

By মেহেরপুর নিউজ

June 02, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জুন: মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে বৃষ্টি (২০) নামের এক গৃহবধূ বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়।বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান,রোগীর অবস্থা আশংকা জনক। পারিবারিক সৃত্র জানাগেছে, শনিবার বিকেলে চকশ্যামনগর গ্রামের টিপুর স্ত্রী বৃষ্টি তার স্বামীর সাথে রাগারাগি করে তার নিজ ঘরে থাকা বিষ পান করে। এসময় পরিবারের লোকজন টেরপেয়ে তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে এসে  বিষ উত্তোলন করে ।