মেহেরপুর নিউজ, ০৯ নভেম্বর: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের মর্যাদা রক্ষার দাবিতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার সকালে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটির কমিটির সভাপতি ফুয়াদ খাাঁন স্বারকলিপি প্রদান করেন।
এসময় জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি আবদুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক খেজমত আলি মালিথ্যা, সরকারী মহিলা কলেজে উপাধ্যক্ষ আসাফ উদ দৌল্লা, প্রভাষক মইণ উদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।