বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

By Meherpur News

March 26, 2025

মেহেরপুর নিউজ:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক প্রমূখ। সংবর্ধন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধার স্টিক দিয়ে স্বাগত জানানো হয়।