মেহেরপুর নিউজ:
মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন(অবঃ) আব্দুল মালেকের উদ্যোগে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার দুপুরে দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেকের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনীতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী খান, হারুনুর রশিদ, নুরুল ইসলাম, ওমেদিন আলী, আমজাদ হোসেন, সালেহা বেগম, আব্দুস সাত্তার, আলী হোসেন, জিল্লুর রহমান, চাঁদ আলী, নুরুল ইসলাম প্রমূখ।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত মুক্তিযোদ্ধা ভবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতে অনুমতি না দেওয়া সহ বীর মুক্তিযোদ্ধা শেখ সাঈদ আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করায় ক্ষোভ প্রকাশ করা হয়। এর আগে অনুষ্ঠান শুরুর প্রাক্কালে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।