বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানের ধান কেটে দিয়েছে দুর্বৃত্তরা

By মেহেরপুর নিউজ

May 10, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের মাঠে কৃষক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ছেলে জিয়াউর রহমানের ১০ কাঠা জমির ধান কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোরের দিকে আশরাফপুর গ্রামের জামতলার মাঠে জিয়াউর রহমানের ১০ কাঠা জরমি ধান কেটে তসরুপ করা হয়।

জমির মালিক জিয়াউর রহমান জানান, গত বছর শত্রুতা করে একই মাসে কে বা কারা জমির ফসল কেটে ফেলেছিল। এক বছরের মাথায় আবারো সেই জমিতে লাগানো ১০ কাঠা জমির ধান কেটে তসরুপ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।