মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ দিবসে মেহেরপুরে প্রায় ২৮ হাজার ৫শ জনকে বুস্টার ডোজ টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেহেরপুর জেলার মোট ৬৯ টি কেন্দ্রের মধ্যে ৫১ টি কেন্দ্রে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়।
মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে বুস্টার ডোজ দিবসে মেহেরপুর জেলায় মোট ৩৪ হাজার ৫শ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়। প্রথম দিনে মেহেরপুর জেলার ৫১ টি কেন্দ্রে ২৮ হাজার ৪৮৭ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়েছে।
এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৪ হাজার ৪৪৫ জন, গাংনী উপজেলায় ১৬ হাজার ৫ শ জন এবং মুজিবনগর উপজেলা ৭ হাজার ৫৪২ জনকে টিকা দেওয়া হয়। এদিকে বুস্টার ডোজ দিবস উপলক্ষে মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী মেহেরপুর জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।